Friday, 14 February 2020

এভাবেও ভালোবাসা যায়

|| রবীন্দ্র সরোবরে প্রেম করতে কোনোদিনও যাওয়া হয়ে ওঠে নি।
যেদিন গিয়েছিলাম সেইদিন এক ভালোবাসা আরেক ভালোবাসার কাছে হেরে গিয়ে একা ফিরেছিল।
সেই প্রথম সেই শেষ।
বহিঃপ্রকাশটা পাল্টালেও, ভালোবাসাটা আজও রয়ে গেছে।

কলেজ স্ট্রিটে বই কেনার ছলে আড়ালে হাত ধরে কলেজ স্কোয়ারে বসাটাও হয়নি।
নতুন বই এর গন্ধ আর তার মাঝে দাঁড়িয়ে সেই ভালো লাগার কথা গুলো হয়েছিল বটে।
সে এক আলাদাই অনুভূতি।
ভালো লাগার কথা আর কোনোদিন বলা হয়ে ওঠেনি, তবে বই এর সেই গন্ধ আজও অম্লান।

সবুজ ঘাসে, কলকাতার ফুসফুসেও সেই একবারই দাঁড়িয়েছিলাম।
প্রচন্ড বৃষ্টিতে, একটা ছাতার তলায় একসাথে।
মেট্রো রেলের দরজাটা বন্ধ হওয়ার আগে শেষ বারের মতো সেই ফিরে তাকানো....
কথা তো সেইদিনও খরচ করতে হয়নি, কারণ চোখ দুটো যে চিরকালের বাচাল।

ভালোবাসা শুধু আঁকড়ে রাখে না।
তাকে আমি হাসি মুখে যেতে দেখেছি। ||

#এভাবেও_ভালোবাসা_যায়
#ভালো_থাক_সেইসব_ভালোবাসা