Saturday, 7 April 2018

কালবৈশাখী

|| মনে আসে সেই বৈশাখের প্রথম ঝড়,
তবু ভাই বোনের সাথে বিকেলের খেলা, নাইকো তাতে নড়চড়।

জ্যৈষ্ঠের কালবৈশাখীতে সারা রাত মেঘের ডাক,
সকাল হতে না হতেই দৌড়ে গিয়ে আম কুড়োনোর ঝাঁক।

গরমের হাসফাঁসের থেকে সেই ক্ষনিকের শান্তি,
সেই অনবরত কাগজের নৌকো ভাসানো, নেই যে তাতে ক্লান্তি।

ছোটবেলার লাফালাফি আর রবি ঠাকুরের ছন্দ,
সময়ের চাকা ঘুরে গেছে, রেখে দিয়ে শুধু মাটির সোঁদা গন্ধ। ||

#ভালো_থেকো



2 comments: