।। হাতেখড়ি, সেই স্লেটে লেখা
রবি
ঠাকুরের কবিতা শেখা।
মা
মা করে একঘেয়ে ডাকা
বাবার
আদরের নাম রাখা।
অনেক
ভাষা শিখে এসে
ভাবি
মনে, দিনের শেষে।
এই
ভাষা তেই দরাদরি
এই
ভাষা তেই ঝগড়া করি।
এই
ভাষা তেই মনের মিলন
এই
ভাষা তাই চিরন্তন।
বাংলা
ছেড়ে বহু দূরে
বহুদিন
আর জায়গা ঘুরে।
মিথ্যে
সাহেব-মেম সেজে
মায়ের
ভাষা কেউ ভোলে না যে।
ভবঘুরে
এই আমরা সবাই
এক
ভাষাতেই মিল পাই।
সব
শিখেছি এই ভাষাতেই, দুনিয়ার
সব যাওয়া আসা,
মোদের গরব মোদের আশা
আ মরি সেই বাংলা ভাষা। ।।

No comments:
Post a Comment