Tuesday, 7 January 2020

শেষের শুরু


|| নিঝুম পাড়াটা কে কেমন ক্লান্ত দেখাচ্ছে।
সবার মতো হয়তো সেও শীতে কাবু।
ইলেক্ট্রিকের তারে বসে থাকা কয়েকটা শালিক পাখির দিকে অচেতনেই তাকিয়ে আমি বেশ অনেক্ষন।
গত এক দশক টা যেন কাল রাতের স্বপ্নের মতো মাথায় ঘুরপাক খাচ্ছে। কেমন আধো ঘুম চোখে হাতছানি দিচ্ছে।
স্বপ্নই বটে, তা না হলে তো আগলে রাখা যেত।
দশকের শেষটা শুরু হতে চলেছে। 
যা দিয়ে শুরু করেছিলাম তার অনেক কিছুই নেই। আর যা দিয়ে শেষ করবো তার অনেক কিছুই তখন ছিল না।
পাওয়ার আনন্দ, না পাওয়ার কষ্ট, আর হারিয়ে যাওয়ার অভিমানকে পাথেয় করে শুরু হোক শেষ টা।
সেই শেষ দেখার অপেক্ষায়...
নতুন করে ঘুমের অপেক্ষায় ....
.....অপেক্ষারত আমি। ||




No comments:

Post a Comment