Thursday, 4 May 2017

কালবৈশাখীর অপেক্ষায়

রোজ তোমাকে পাই
নতুন রূপে নতুন করে
নিজের করে 

সারাদিন এর তর্কাতর্কির পরে রাত এর অন্ধকার পরিষ্কার দেখি মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছ
চোখ বন্ধ করতে ইচ্ছে হয় না যদি হারিয়ে যাও কিন্তু সকালে চোখ খোলার আগেই বুঝে যাই যে সামনেই আছো একটা অদ্ভুত গন্ধ আছে যেটা ঘিরে থাকে সারাদিন আমাকে সেই থেকেই তো বুঝি 

কালবৈশাখী দেখিনি কত যুগ হয়ে গেছে কিন্তু আজ চোখ বন্ধ করলে সেই সোঁদা হাওয়া গন্ধ পাই মাটির গন্ধ পাওয়ার আগে হাওয়াতে ভেসে আসে সেই গন্ধ এখনো আসে হয়তো হয়তো এখনো কোনো মেয়ে জানলা কাছে এসে দাঁড়ায় সেই গন্ধের টানে

তুমি সেইরকমই এক দমকা ঠান্ডা হওয়া, যা এক মুঠ নিশ্বাস দিয়ে যায়


#ভাল_থেকো!



No comments:

Post a Comment