কলকাতা আসলে আজকাল মন খারাপ হয়ে যায়।
মনে হয়ে কিছু একটা নেই। কতগুলো আটকে থাকা কথা, গুমড়ে থাকা মুহূর্তে, বলতে থাকে যে কাছে এসেও আসা হলো না ঠিক।
বিকেলের পড়ন্ত রোদে শহরটা খুব অচেনা লাগে।
ছোটবেলা টা চলে গেছে বহুকাল আগেই।
সেটা কে ধরে রাখার লোক গুলো ও হারিয়ে যেতে থাকে সময়ের সাথে।
যৌবনও গেছে বললেই হয়।
অভিমান ও দায়িত্বে মেশানো বড়বেলা টা মাঝে মাঝে গুমোট লাগে।
কি করা উচিত টা আগে ভাবতে হয়ে। কি করতে ইচ্ছে করছে সেটা তোলা থাকে পরের জন্য।
নিজের মতো বাঁচা টাই জীবন। তাও চলতে গেলে কিছু মানুষের হাথছানি কে উপেক্ষা করতে হয়ে কিছু মানুষের জন্য।
এই জন্য না যে তাদের আমরা ভালোবাসি না। হয়তো এই জন্য যে তাদের আমরা বেশি ভালবাসি তাই প্রত্যাশা টাও বেশি, ভেবে নি যে ওতো আমার ই মতো, হয়তো বুঝে যাবে!
সবসময় খাটে না। জানি!
শহর টার থেকেও ওই একই রকম বায়েনা করি। আর পাল্টাশ না শহর। আর দুরে যাস না।
ভালো থাক ছেলেবেলা।
ভালো থাক আমার শহর।

No comments:
Post a Comment